টপ অর্ডারদের ব্যর্থতায় এই অবস্থা: সুনীল গাভাস্কার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জিতবে, এমন প্রার্থণায় বসেছিল ভারত। কিন্তু হয়নি। আফগানিস্তান না জেতায় সেমিফাইনালের দরজা খুললো না। হতাশায় অনুশীলনই আর হয়নি বিরাট কোহলিদের। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর সমালোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ক্রিকেটাররা বিরাটদেরকে আস্ত রাখছেন না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর বিরাট কোহলির দলের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন আরেক সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, ব্যাটিং বিপর্যয়ের জন্যই টিম ইন্ডিয়ার এমন ভারডুবি হয়েছে। গাভাস্কার বলেন, ‘প্রতি ম্যাচেই একাধিক বদল, টপ অর্ডারদের ব্যর্থতার জন্য দলের এমন অবস্থা। কঠিন ও শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতের মানসিকতার পরিবর্তন ঘটানোর দরকার আছে। প্রতিটা আইসিসি প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্ট ভুল করে থাকে। এই ধরনের ম্যাচে খেলায় পরিবর্তন ঘটানোর প্রয়োজন। সেটা হচ্ছে না বলেই এমন দুর্দশা। প্রতিপক্ষের বোলিং ভালো হলেই ভারত চুপসে যায়।’

শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়ের দিকেও আঙ্গুল তুলেছেন ‘লিটল মাস্টার’ গাভাস্কার। তিনি বলেন, ‘দলের ব্যর্থতার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ফিল্ডিং। দলে সকলের অসাধারণ ফিল্ডার হওয়াটা আবশ্যক। নিউজিল্যান্ড যেভাবে রান বাঁচায়, ক্যাচ ধরে সেটা অসামান্য। পিচ খারাপ, বোলিং সাধারণ মানের হলেও ফিল্ডিং অনেক কিছু বদলে দিতে পারে। ভারতীয় দলে তিন-চারজন অসাধারণ ফিল্ডার থাকলেও বাকিদের ওপর রান বাঁচানো বা বাউন্ডারিতে ডাইভ মারার বিষয়ে ভরসা করা যায় না। সেটা এবারও দেখা গিয়েছে।’

Manual3 Ad Code

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত অধিনায়ক হিসেবে নিজের শেষ টুর্নামেন্ট থেকেও খালি হাতেই ফিরছেন কোহলি। ধারণা করা হচ্ছে, ৫০ ওভারের ক্রিকেটেও কোহলি যুগের অবসান হবে। দেশের হয়ে ২০ ও ৫০ ওভারের ক্রিকেটে রোহিতকেই পরবর্তী ভারত অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। অনেকের মতে রোহিতের অধিনায়ক হওয়া শুধু সময়ের অপেক্ষা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code