দক্ষিণ আফ্রিকাকে বিশাল লক্ষ্য দিচ্ছে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: পাকিস্তান নারী দলের বিপক্ষে ঘরের মাঠে গত মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি-দুটি সিরিজই জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক মাস পর এবার বাংলাদেশ সাদা বলের সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলছে বাংলাদেশের মেয়েরা।

Manual1 Ad Code

বেনোনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ খেলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন শুরুটা করেছিলেন রয়েসয়ে। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছিল ৩৫ রান। বাউন্ডারি বলতে ছিল শুধুই পাঁচ চার। সপ্তম ওভারেই নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ পায় প্রথম ছক্কা। ওভারের তৃতীয় বলে দক্ষিণ আফ্রিকার স্পিনার ননদুমিসো শাঙ্গাসেকে ছক্কা মারেন শামীমা। একই ওভারের পঞ্চম বলে শামীমার উইকেট তুলে নেন শাঙ্গাসে। বাংলাদেশের ওপেনার ২৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন। তাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ১ উইকেটে ৪৪ রান।

প্রথম উইকেট পড়ার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। এসেই প্রথম বলে চার মারেন মোস্তারি। দ্বিতীয় উইকেটে মুর্শিদার সঙ্গে ৩৭ বলে ৩৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মোস্তারি। ১৭ বলে ১৬ রান করা মোস্তারিকে এলবিডব্লু করে জুটি ভাঙেন এলিজ মারি মার্ক্স। এরপর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ২ উইকেটে ১০৪ রান করেছে বাংলাদেশ। মুর্শিদা ৪৯ রান ও জ্যোতি ৩ রানে ব্যাটিং করছেন। দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে ২০১৮ সালে ব্লুমফন্টেইনে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করেছিল বাংলাদেশ। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ স্কোর।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code