লড়াকু ফুটবল থেকে দূরে সরছেন না কাবরেরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: এশিয়ান কাপ বাছাই ফুটবলে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে রক্ষণ জমাট করে খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। শুরুর প্রচেষ্টা অন্তত তেমনটাই ছিল। তার পরেও প্রথমার্ধে নিজেদের ভুলে হজম করেছে দুই গোল। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল শোধ দিতে পারেনি। তবে লড়াকু পারফরম্যান্স নজর কেড়েছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার। তাই শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষেও একই রূপ দেখতে চাইছেন শিষ্যদের। কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টা দুই দল মুখোমুখি হবে। দুই দলই হার দিয়ে শুরুটা করেছে। তাই গ্রুপে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code