যে কারণে উদ্বোধনের আগেই পদ্মা সেতুতে এই তারকারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে দেশজুড়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেতুটিকে দেখার জন্য ভিড় জমেছে চারপাশে, এমনকি নৌকায় চেপে নদীতেও তৈরি হলো জট! ২৫ জুন সবার জন্য খুলে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই সেতু। আর সেটিকে ঘিরে চলছে নানা আয়োজন। সেতুটিতে ওঠার জন্য আমজনতার আগ্রহের কোনও কমতি নেই। এমনকি সরকারের পক্ষ থেকেও উদ্বোধনের দিন পায়ে হেঁটে সেতু পারাপারের পরিকল্পনা রয়েছে।  তবে সবকিছু ছাপিয়ে সবাইকে চমকে দিলেন একঝাঁক নন্দিত শিল্পী। যারা উদ্বোধনের আগেই পদ্মা সেতুর ওপর হাঁটছেন, গাইছেন আর ফটোশুটে মেতেছেন! রবিবার (১২ জুন) এমন কিছু ছবি প্রকাশ হয় সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে দেখা মিলেছে সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার আর মমতাজ বেগমের মতো নন্দিত শিল্পীদের। সঙ্গে আরও ছিলেন এই প্রজন্মের কণা, কিশোর, ইমরান ও নিশীতাকে। দুই প্রজন্মের এই তারকা দলে ছিলেন গীতিকবি কবির বকুলও। এ যেন টিম পদ্মা সেতু- ওরা ১১জন! যারা সবাই মিলে দিনভর কাটিয়েছেন স্বপ্নের সেতুর ওপর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code