বিয়ের অনুষ্ঠানের জন্য জমানো টাকা দান করলেন অভিনেত্রী পূজা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

লকডাউনের মধ্যে দীর্ঘদিনের বন্ধু কুণাল বর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কলকতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যদিও বিয়ের কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি এই জুটি।

Manual7 Ad Code

জিনিউজ জানিয়েছে,করোনা এবং লকডাউনের জেরে বিয়ের সব অনুষ্ঠান বাতিল করেছেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মা। এখন শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের জন্য জমানো টাকা করোনা মোকাবেলায় দান করেছেন তারা।

Manual7 Ad Code

 

করনোয় যে সব মানুষ লড়াই করছেন তাদের কুর্ণিশ জানানোর পাশাপাশি যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। আর করোনা আক্রান্তদের লড়াইকে জোরদার করতেই তারা এই অর্থ দানের সিদ্ধান্ত নেন।

পূজা জানিয়েছেন, তাদের ঘনিষ্ঠরা কলকাতায় রয়েছেন কেউ কেউ, বিদেশেও রয়েছেন অনেকে। ফলে এই মুহূর্তে কোনোভাবেই অনুষ্ঠান করাসম্ভব নয়।

তিনি বলেন, করোনা শেষ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। তাই এই মুহূর্তে বিয়ের অনুষ্ঠানের চেয়ে মারণ ভাইরাসেরসঙ্গে লড়াই অনেক বেশি জরুরি বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

Manual5 Ad Code

 

 

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code