

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ক্রিপ্টোকারেন্সির জগত এখন অনেকটাই প্রান্তিক অবস্থানে। সোমবার (৯ জুন) সবেমাত্র বিটকয়েনের মূল্য বিশ হাজার ডলারের একটু ওপরে উঠেছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছে এতে এই শিল্পে বড় ধস নামতে পারে। রয়টার্স জানায়, গত শনিবারই বিটকয়েনের মূল্য নেমে এসেছিল ১৭ হাজার ৫৯২ দশমিক ৭৮ ডলারে। ২০২০ -এর ডিসেম্বরের পর এটাই ছিল সবচেয়ে বড় পতন। সম্প্রতি এর মূল্য একটু ওপরে উঠলেও তা কেবল পৌঁছেছে ২০ হাজার ৫১০ ডলারে। তারপরও এই বছরের হিসেবে বিটকয়েন তার মান হারিয়েছে ৫৫ শতাংশ। এই মাসের হিসেবে তা ৩৫ শতাংশ।