ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছে ডিজিটাল সুরক্ষা সংস্থা অ্যাভাস্ট

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

তথ্য প্রযুক্তি ডেস্কঃ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছে ডিজিটাল সুরক্ষা সংস্থা অ্যাভাস্ট। সংস্থাটি জানিয়েছে গুগল প্লে স্টোরের অন্তত ১৯ হাজার ৩০০টি অ্যাপ ঝুঁকিপূর্ণ হিসাবে গণ্য হচ্ছে। অ্যাভাস্টের দাবি, এসব অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করতে দিতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, ১০ শতাংশেরও বেশি অ্যাপের (১৯,৩০০) ক্ষেত্রে দেখা গেছে, সেগুলোর ফায়ারবেস উন্মুক্ত রয়েছে। অ্যাপ ডেভেলপারদের মিস-কনফিগারেশনের কারণেই এমনটি হয়েছে।

Manual6 Ad Code

লাইফস্টাইল, গেমিং, মেল, খাবার ডেলিভারি, ওয়ার্ক-আউটসহ বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে এ বিপদ চোখে পড়েছে। ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকাসহ বিশ্বজুড়ে সেই সমস্যা ধরা পড়েছে। এ সমস্যা যদি আসলেই সত্যি হয়, তাহলে ব্যবহারকারীদের তথ্য ফাঁস করে দিতে পারে। অনায়াসে চুরি হয়ে যেতে পারে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। ব্যবহারকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ, অবস্থান সংক্রান্ত তথ্য ফাঁস হতে পারে। অ্যাভাস্টের ম্যালওয়ার গবেষক ভ­াদিমির মার্তয়ানোভ জানিয়েছেন, প্রতিটি ‘খোলা’ ফায়ারবেসের ক্ষেত্রেই তথ্য চুরির ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সেই তথ্যে কোনোভাবে হাত পড়ে গেলে ব্যবহারকারীদের ব্যবসা, আইনসংক্রান্ত ক্ষেত্রে বিপদ তৈরি হবে।

Manual7 Ad Code

ব্যবহারকারীদের করণীয়

* যাচাই-বাছাই ছাড়া গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।

* যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে ভালোভাবে বিবরণ পড়ে নিতে হবে। মনে রাখতে হবে সুরক্ষিত নয় এমন অ্যাপগুলোর বিবরণ বাজেভাবে লেখা থাকবে।

Manual3 Ad Code

* যে অ্যাপগুলো সামান্য কিছু টাকা দিয়ে বা বিনামূল্যে কিছু দিতে চায়, তাতে ভরসা রাখবেন না।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code