টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব: সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দুই ম্যাচের টেস্ট সিরিজে সামান্যতম প্রতিরোধও গড়তে পানেনি বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামা বাংলাদেশ দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে। টেস্ট শেষে আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিব মনে করেন, দলগত পারফরম্যান্সে কুড়ি ওভারের সিরিজ জেতা সম্ভব। ২, ৩ ও ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন বাঁহাতি অলরাউন্ডার, ‘এশিয়া কাপ খুব কঠিন হবে। যেখানে ভারত, পাকিস্তান আছে; আফগানিস্তানও খেলবে, যারা বর্তমানে এশিয়ার ভেতরে অনেক ভালো দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে ভালো করছে। আমাদের অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে। তবে আমি বিশ্বাস করি, দলগতভাবে খেললে আমাদের সিরিজ জেতা সম্ভব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code