চূড়ান্ত হলো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নারী দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত নারী দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ জুলাই মিরপুরে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে হবে ওয়ানডে সিরিজ।

Manual5 Ad Code

বুধবার ঘোষিত ১৬ জনের চূড়ান্ত দলে প্রাথমিক স্কোয়াডের চারজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ভারতীয় নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে তার ডেপুটি নাহিদা আক্তার। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে না থাকা রুমানা আহমেদ ছাড়াও ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে জায়গা পাননি পেসার জাহানারা আলম। ২০ সদস্যের প্রাথমিক দলেই তাদের ডাকা হয়নি।

ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। দুই দলের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

Manual4 Ad Code

এমনিতে মিরপুরে পুরুষ জাতীয় দলের নিয়মিত খেলার পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলা, বিপিএলসহ ঘরোয়া নানা টুর্নামেন্ট হয়ে থাকে। স্কুল ক্রিকেটের ফাইনালও হয়েছে এই মাঠে। বিভিন্ন জাতীয় দিবসে থাকে প্রদর্শনী ক্রিকেটও। বিস্ময়কর হলেও সত্যি মেয়েদের খেলা এখানে রাখাই হয় না। অবশেষে ভারতের মেয়েদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে মিরপুরে প্রায় ১১ বছর পর খেলতে নামছে বাংলাদেশ। মেয়েরা সবশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজ খেলেছিল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code