নেদারল্যান্ডসের বিপক্ষে গোলও আছে মেসির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি মাঠে থাকা মানে প্রতিপক্ষের কাছে বড় আতঙ্ক। জায়গায় দাঁড়িয়ে চোখের পলকে যেভাবে রক্ষণ তছনছ করে ফেলেন; তা অভাবনীয় একটি ব্যাপার। শুক্রবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে আরও বড় মিশন। মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। এই ম্যাচেও প্রতিপক্ষের দৃষ্টি থাকছে ৩৫ বছর বয়সী প্লেমেকারের ওপর। আজও কি ডাচদের রক্ষণব্যুহ তছনছ করবেন ‘ভিনগ্রহের’ ফুটবলার? এসব প্রশ্নের উত্তর যখন অনুসন্ধান করা হচ্ছে, তখন পেছনে ফিরে তাকালে মিলছে সুখস্মৃতি।
নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার জয়, হারের পাশাপাশি ড্রও আছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম দেখায় আলবিসেলেস্তেরা হারলেও পরেরটিতে জিতেছে। সব স্তরের খেলায় আর্জেন্টিনা ৪টিতে জিতেছে, হেরেছে তিনটি। ড্র হয়েছে দুটি।

Manual5 Ad Code

ডাচদের কাছে আর্জেন্টিনার হারের রেকর্ড থাকলেও দলের বড় তারকা মেসির আসার পর কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। বরং ডাচদের বিপক্ষে গোল করে দলের জয় ত্বরান্বিত করতে অবদান আর্জেন্টাইন খুদে জাদুকরের-ই। তিনবারের মুখোমুখি লড়াইয়ে তার দুবারই দেখা হয়েছে বিশ্বকাপে। একবার অলিম্পিকে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code