বার্সায় যাচ্ছেন গুন্দোগান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির শত চেষ্টা বিফলেই গেলো শেষ পর্যন্ত। ট্রেবল জয়ী অধিনায়ক ইলকাই গুন্দোগানকে তারা রেখে দেওয়ার চেষ্টা করলেও তিনি এই মাস শেষে যোগ দিচ্ছেন বার্সেলোনায়।

Manual4 Ad Code

সিটির সঙ্গে চলমান চুক্তিটা এই মাসে শেষ হচ্ছে জার্মান মিডফিল্ডারের। ফলে তিনি বার্সায় যাচ্ছেন ফ্রি ট্রান্সফারে। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, সিটি নতুন চুক্তির প্রস্তাবও দিয়েছিল। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের কাছ থেকে আরও লোভনীয় প্রস্তাব আসায় গুন্দোগান সিটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Manual5 Ad Code

৩২ বছর বয়সী গুন্দোগান সিটির হয়ে ২০২২-২৩ মৌসুমে ৫১ ম্যাচ খেলেছেন। তাদের ট্রেবল জয়ের পেছনে অন্যতম অবদানও তার। ১১ গোল আসে তার কাছ থেকে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা প্রিমিয়ার লিগের শেষ সপ্তাহেই ৭ ম্যাচে করেছেন ৬ গোল। ম্যানসিটি এফএ কাপ ফাইনালও জিতেছে তারই জোড়া গোলে। তাছাড়া খেলেছেন ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জেতা ফাইনালটির ৯০ মিনিট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code