এশিয়ান ন্যাটো’ নিয়ে সতর্ক করলো উত্তর কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে এশিয়ার দুই দেশের সমঝোতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, দক্ষিণ কোরিয়া ও জাপান ওয়াশিংটনের সঙ্গে যে চুক্তিতে উপনীত হয়েছে সেটি আসলে ‘এশিয়ান ন্যাটো’ গঠনের মার্কিন পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার হুমকি’ সম্পর্কে যুক্তরাষ্ট্রের গুজব ছড়ানোর একটি উদ্দেশ্য রয়েছে। তাদের আসল উদ্দেশ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক আধিপত্য অর্জনের জন্য একটি অজুহাত দাঁড় করানো মাত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code