ঈদ উপলক্ষে প্রযুক্তিপণ্যে ছাড় ও উপহার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ঈদ উপলক্ষে প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে নেই। মূল্য ছাড়, উপহারের অফার দিয়ে প্রতিষ্ঠানগুলো বিক্রি বাড়াতে চেষ্টা করছে। একেকটি প্রতিষ্ঠান একেকভাবে অফার ঘোষণা করেছে। কেউ কারও চেয়ে কম নয়।
ঈদুল আজহা উপলক্ষে মটোরোলা ফোনে বিশেষ ছাড় ও ক্যাশবাক অফার ঘোষণা করেছে অনলাইন শপ সেলেক্সট্রা (salextra.com.bd)। অফার চলাকালে ক্রেতারা সর্বোচ্চ ২৯ শতাংশ ছাড়সহ বাছাই করা ফোনে আরও ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন। সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারির সুবিধা। মটো ঈদমেলা নামে ক্যাম্পেইনটি চলবে ঈদের আগের রাত পর্যন্ত।
এবারের ঈদে প্রতিষ্ঠানটি ক্যাশব্যাকের আয়োজন করেছে বিভিন্ন গেটওয়ে থেকে। এগুলোর মধ্যে রয়েছে— নগদ, বিকাশ ও চারটি ব্যাংক। নগদ থেকে মূল্য পরিশোধ করলে একজন ক্রেতা ১০ শতাংশ (সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত) তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন। একই পেমেন্ট বিকাশ থেকে করলে পাওয়া যাবে ১০ শতাংশ (সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত) তাৎক্ষণিক ক্যাশব্যাক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code