চীনের পূর্বাঞ্চলে ফের কোভিড বিধিনিষেধ জোরদার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ফের কোভিড বিধিনিষেধ জোরদার করা হয়েছে। নতুন করে করোনার প্রাদুর্ভাবের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, নতুন করে এই পরিস্থিতি চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি নতুন হুমকি তৈরি করেছে। ইয়াংজি ডেল্টা এলাকার একটি উৎপাদন কেন্দ্র উক্সিতে আন্ডারগ্রাউন্ড অনেক পাবলিক ভেন্যুতে কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে দোকানপাট, সুপারমার্কেটও রয়েছে। রেস্তোঁরাগুলোতে ডাইন-ইন পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। সরকারিভাবে লোকজনকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code