জনগণ এই সরকারকে আর দেখতে চায় না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। তারা আর এই সরকারকে আর দেখতে চায় না। জনগণ চায় সরকার পদত্যাগ করুক অথবা আমরা তাদের সরিয়ে দেই। সেটা করতে হলে আমাদের রাস্তায় নামতে হবে। বুধবার (৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখানে একজন বলেছেন, আমরা আন্দোলন করলেও তারা সরকারে যাবে, না করলেও যাবে। যদি সেভাবে যায়, তাহলে জাতি অন্ধকারে প্রবেশ করবে। আর রাস্তায় নেমে আমরা যদি তাদের বাধ্য করতে পারি, তাহলে জনতার কাছে ক্ষমতা আসবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code