জিম্বাবুয়ে সফরে নেই সাকিব, আছেন বাকিরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। শোনা যাচ্ছিল, একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে অপেক্ষাকৃত তরুণদের পাঠানো হবে সফরটিতে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসান ছাড়া বাকি সবাইকে নিয়েই গঠন করা হবে স্কোয়াড। আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে  চায়। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code