বাঁচানো গেলো না শিনজো আবেকে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৭ বছর বয়সী এই রাজনীতিক। তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। দলের পক্ষ থেকেও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নারা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জাপানের স্থানীয় সময় বিকাল ৫টা ৩ মিনিটে শিনজো আবেকে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে বাঁচাতে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে মরিয়া চেষ্টা চালিয়েছেন ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তবে ঘাতক বুলেট তার বুকের যথেষ্ট গভীরে পৌঁছে যায় বলে বাঁচানো সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code