লোডশেডিং: বেড়েছে আইপিএস ও জেনারেটর বিক্রি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদন: হঠাৎ করেই লোডশেডিং বেড়ে যাওয়ায় আপদকালীন বিকল্প হিসেবে আইপিএস ও জেনারেটরের দিকে ঝুঁকছেন শহরের সচ্ছল মানুষদের অনেকে। ব্যবসায়ীরা বলছেন, গত দুই সপ্তাহে এই দুটি পণ্যের বিক্রি কিছুটা বেড়েছে। অনেকে কেনার জন্য খোঁজখবর নিচ্ছেন। তবে জেনারেটরের চেয়ে আইপিএসের প্রতি আগ্রহটা বেশি দেখা যাচ্ছে। রাজধানীর কাপ্তান বাজারের ইলেকট্রিক  ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকায় আপিএসের বিক্রি অনেকটাই কমে গিয়েছিল। যাদের ঘরে পুরনো আইপিএস  ছিল, অনেকে তা বিক্রি করে দিয়েছেন। এখন বিদ্যুতের সমস্যা দেখা দেওয়ায় ফের আইপিএসের বিক্রি বেড়েছে। গত ১৫ দিনে ব্যক্তিগত ক্রেতা পর্যায়ে আইপিএসের বিক্রি তুলনামূলক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তারা বলছেন, কোরবানির ছুটির কারণে অনেকে আইপিএসের দাম জানতে আসছেন। ঈদের পর কেনার আগ্রহ প্রকাশ করছেন কেউ কেউ। সব মিলিয়ে সপ্তাহখানেক পর বিক্রি আরও বাড়তে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code