

স্টাফ রিপোর্ট : আগামী ২৪ জুলাই রোববার সিটির এসটোরিয়ায় স্ট্রিট ফেয়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে সিটির অন্যতম সামাজিক সংগঠন এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি । এসটোরিয়ার ২৯ স্ট্রিট ৩৬ এভিনিউতে সকাল ১০ টা ৩০ থেকে বিকাল ৬ পর্যন্ত এ স্ট্রিট ফেয়ার পরিচালিত হবে । এতে বাউল শিল্পী কালা মিয়া ও জনপ্রিয় শিল্পী মাধব চক্রবর্তীসহ দেশের প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন । জানা গেছে নিউইয়রকের ওজনপার্কে ২০১৮ সালের বাউলপথমেলার টানা চার বছর পর নিউইয়রকের এস্টোরিয়ার পথমেলায় ২য় বার ষ্টেজে উঠবেন দেশের জনপ্রিয় আধুনিক গানের শিল্পী, বাংলানিউজইউএসডটকম ও প্রিন্ট মিডিয়া সুসময় সম্পাদক মাহফুজ আদনান । ২০১৪ সালে আমেরিকা আসার তিনি সিলেট ও ঢাকায় তিনি বিভিন্ন স্টেজ প্রোগ্রামে পারফরম করেছেন ।

উল্লেখ্য স্ট্রিট ফেয়ার বা মেলায় থাকছে বিভিন্ন খাবারের দোকান, কাপড়, কসমেটিকস ও গিফটের দোকান । স্টল দিতে যোগাযোগ 3478988383 । মেলা আয়োজক এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি সোহেল আহমেদ ও সাধারন সম্পাদক জাবেদ উদ্দিন জানান, সকলের সহযোগিতা পেলে আমরা সবাইকে ভালো একটা প্রোগ্রাম দিতে পারবো আশা করি । তারা দুজনেই নিউইয়রক বাসীকে মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন ।