তাপদাহে পুড়ছে ইউরোপ, সতর্কতা জারি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মারাত্মক তাপদাহে পুড়ছে ইউরোপ। ফ্রান্স, স্পেন ও পর্তুগালে শুরু হয়েছে দাবানল। কবলিত এলাকা থেকে শুক্রবার হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপের স্বাস্থ্য কর্মকর্তারা সামনের দিনগুলোতে আরও তাপদাহের আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক হাজারের বেশি দমকল কর্মী। তীব্র তাপদাহের কবলে আগুন বাড়তে থাকায় পানি ছিটানো প্লেন ব্যবহার করেও নিয়ন্ত্রণে বেগে পেতে হচ্ছে তাদের। পর্তুগালে তাপদাহ সামান্য কমলেও কয়েকটি স্থানে এখনও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াচ্ছে। পাঁচটি জেলায় চরম আবহাওয়া জনিত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এক হাজারের বেশি ফায়ারফাইটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code