

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসইউবির প্রধান এবং দেশটির প্রধান কৌঁসুলিকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরকারি এই দুই শক্তিশালী সংস্থার বিরুদ্ধে একাধিক রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ওই দুই কর্মকর্তা হলেন ইভান বাকানভ এবং ইরিনা ভেনেদিক্তোভা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। জেলেনস্কি বলেছেন, এই দুই সংস্থার অন্তত ৬০ জন সাবেক কর্মকর্তা-কর্মচারী বর্তমানে রাশিয়ানিয়ন্ত্রিত এলাকায় কাজ করছেন। সব মিলিয়ে এই দুই সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রুশদের সহায়তা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৬৫১টি মামলা করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার এক ভিডিও ভাষণে বলেছেন, ‘এই ধরনের অপরাধ আমাদের জাতীয় নিরাপত্তার ভিত্তিমূলে আঘাতের সমতুল্য। এই ঘটনা ওই দুই প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছে। এবং এসব প্রশ্নের জবাব পইপই করে নেওয়া হবে।’