আমাকে অপহরণ করা হয়েছে: ভিডিও বার্তা দিলেন গ্রেটা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ বহনে অংশ নেওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি সেনা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিএনএন লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আটক হওয়ার পর প্রকাশিত একটি ভিডিও বার্তায় থুনবার্গ বলেন, “আমাকে অপহরণ করা হয়েছে।”

ভিডিওতে তিনি আরও বলেন, “আপনি যদি এই ভিডিওটি দেখেন… ইসরায়েলি বাহিনী আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে আটক করেছে। আমাদের মানবিক মিশন ছিল শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইন অনুসারে। দয়া করে আমার সরকারকে বলুন, যেন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তির দাবি করা হয়।”

Manual3 Ad Code

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের মধ্যে নৌ-কমান্ডোরা ৪৪টি জাহাজের মধ্যে প্রায় ৪০টিতে উঠে গিয়ে জিপিএস সিগন্যাল বন্ধ করে শত শত কর্মীকে আটক করেছে। আটক যাত্রীদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও। রয়টার্স যাচাই করা একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্যবেষ্টিত ডেকে বসে থাকতে দেখা গেছে।

Manual2 Ad Code

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত সকল ফ্লোটিলা যাত্রীকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে ইউরোপে ফেরত পাঠানো হবে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ, বেসামরিক নেতৃত্বাধীন উদ্যোগ। এর লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক অবরোধ ভেঙে দেওয়া এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইসরায়েলের অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানো।”

Manual3 Ad Code

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনে দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।”

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আমাকে অপহরণ করা হয়েছে: ভিডিও বার্তা দিলেন গ্রেটা
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code