অ্যাশেজ সিরিজের দলেও জশ টাং

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা দলটার ওপরই ভরসা রাখলো ইংল্যান্ড। অপরিবর্তিত রেখে ঘোষণা করেছে অ্যাশেজের প্রথম দুই টেস্টের দল। সেখানে জায়গা ধরে রেখেছেন আইরিশদের বিপক্ষে অভিষেক করা পেসার জশ টাংও।

Manual7 Ad Code

জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকায় এই দলটা মোটামুটি প্রত্যাশিতই ছিল।

Manual6 Ad Code

দু’জনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ফিরতে পারেন। ফেরার সম্ভাবনা আছে মার্ক উডেরও। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে ছিলেন তিনি। ক্রিস ওকসও থাকায় বেন স্টোকসের দলে পেস বোলিং অপশন থাকছে ৭টি।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৬ জুন।

Manual1 Ad Code

অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড, জশ টাং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code