লন্ড‌নে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ব্রিটেনে সফররত চট্টগ্রামের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

হোয়াইট চ্যাপেলের চিটাগাং সেন্টার এ অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও ফাউন্ডিং প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেন।   সংগঠনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ কায়সার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশন এর কার্যকরি কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাক চৌধুরী ।

Manual1 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন  ছাত্র নেতা অভিজিৎ ধর বাপ্পি, শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, আখতার আলম, মীর রাশেদ আহমেদ, সলিসিটর জাগির আলম, লুৎফর রহমান সাঈদ, ব্যারিস্টার আনোয়ার হোসেন, মনির  মাহমুদ, নূরুন্নবী আলী, ওসমান ফয়সাল, শহিদুল ইসলাম, টিংকু চৌধুরী, সেলিম হোসেন, জাকারিয়া শহীদ, আসমা আলম, রোচে আনচা, শওকত ওসমান, তারেক চৌধুরী, জসিম চৌধুরী সহ মিরশ্বরাই, সীতাকুন্ড, কক্সবাজার, পটিয়া, আনোয়ারা, রাউজান, হাটহাজারী ইত্যাদি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জননেতা মোশারাফ হোসেনের দীর্ঘ সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান, তাঁরা চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার সমাধানের দায়িত্ব তাঁর হাতে নেয়ার জন্য আহ্বান জানান।

সংবর্ধিত অতিথি মহান স্বাধীনতা পদক প্রাপ্ত  বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যুক্তরাজ্যে দলমত নির্বিশেষে অনেক দূর দূরান্ত থেকে আগত চট্টগ্রামবাসীদের  ফুলেল সম্মাননায় সিক্ত হয়ে  আবেগে আপ্লুত হন ও গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের পক্ষ থে‌কে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট এর জন্য ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বক্তব্যে  স্মৃতিচারণ করেন মহান মুক্তিযুদ্ধ ও রাজনীতির দীর্ঘ গতিপথের মুহূর্তগুলি, কৃতজ্ঞতা প্রকাশ করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে সহকর্মী ও সহযোদ্ধাদের আন্তরিক ভূমিকার জন্য।

Manual5 Ad Code

সম্বর্ধিত অতিথি তাঁকে সম্মান জানানোর জন্য যুক্তরাজ্যের বসবাসরত চট্টগ্রামবাসীদের কৃতজ্ঞতা জানান। তিনি প্রবাসীদের স্বার্থে সবসময় কথা বলছেন এবং বলবেন এই আশ্বাসদেন।
এছাড়াও তিনি বাংলাদেশ এর রাজনীতি, অর্থনীতি ও চট্টগ্রামের উন্নয়ন নিয়ে  আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বলেন, অর্থনীতি ও উন্নয়নসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যার স্বীকৃতিও মিলেছে পদ্মা সেতুর সাহসী বাস্তবায়ন এর প্রমাণ।তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে এসব অর্জন করা সম্ভব হয়েছে বলে মতামত ব্যক্ত করেন।  তিনি চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা এবং আরো পার্কের  প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাবেন বলে জানান।
Manual6 Ad Code

Attachments area
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code