‘হাওয়া’ দিয়ে যাত্রা শুরু সিলেটের প্রথম সিনেপ্লেক্সের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: নৈসর্গিক সিলেটে প্রথমবারের মতো চালু হচ্ছে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’। যার উদ্বোধন হবে আগামী শুক্রবার (২৯ জুলাই) মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে। বিষয়টি নিশ্চিত করেছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। তারই তাদের হোটেলে এই সিনেপ্লেক্সটি নির্মাণ করেছে। এর আগে গত জুন মাসে উদ্বোধন করা হয় পাঁচতারকা এ হোটেলটি। গত ১৫ জুন এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে পরীক্ষামূলক সিনেমা চালিয়ে আসছে কর্তৃপক্ষ। এবার ‘হাওয়া’র মাধ্যমে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রেক্ষাগৃহটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code