পিয়াসের জোড়ায় ভারতকে হারালো বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:শুরুতে একটু জড়তা থাকলেও বাংলাদেশ দল গুছিয়ে নিতে সময় নেয়নি। শক্তিশালী ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছে। প্রথমার্ধেই পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে এগিয়ে যায়। যদিও এক গোল শোধ দিয়ে ভারত ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে বাংলাদেশেরই। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিয়াসের জোড়ায় লাল-সবুজ দল ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক ভারতকে। আজ (বুধবার) ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে অষ্টম মিনিটে খেলার ধারার বিপরীতে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়েছিলেন পিয়াস। আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপও করেছিলেন তিনি, কিন্তু বল গোলকিপারকে ফাঁকি দেওয়ার পর পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি টোকা দেওয়ার কেউ ছিল না সেখানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code