ঘটনায় রহস্য : সিলেটে যুক্তরাজ্য-প্রবাসী এক পরিবারের দু’জনের মৃত্যু

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

সৈয়দা নুসরাত শারমিন, সিলেট থেকে :

( ছবি : দুজনের নামাজে জানাযার )

Manual1 Ad Code

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাসা থেকে যুক্তরাজ্য প্রবাসী একই পরিবারের ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজন মৃত্যুবরন করেন। সিলেটে যুক্তরাজ্য-প্রবাসী এক পরিবারের দু’জনের মৃত্যু এবং বাকি তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রহস্য এখনও কাটেনি। এবিষয়ে পুলিশ এখনও কিছু ধারণা করতে পারছে না। প্রবাসী ওই পরিবারটি ওসমানীনগরে ভাড়া করা একটি ফ্ল্যাটে অবস্থান করছিল।

Manual6 Ad Code

২৬ জুলাই মঙ্গলবার সকালে পুলিশ রুমের দরজা ভেঙে পরিবারের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের কার্ডিফ প্রবাসী ৫১ বছর বয়সী পিতা রফিকুল ইসলাম এবং তার ছোট ছেলে ১৬ বছর বয়সী মাহিকুল ইসলামের মৃত্যু হয়। রফিকুল ইসলামের স্ত্রী এবং বাকি দুই সন্তান হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন।

Manual2 Ad Code

নিহত দু’জনের পোস্টমর্টেম করা হয়েছে। কিন্তু এ প্রতিবেদনটি পাঠানোর পূর্ব পর্যন্ত রিপোর্ট এখনও আসেনি।

২৮ জুলাই বৃহস্পতিবার তাদের দুজনের নামাজে জানাযা ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের পারকুল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এই ঘটনায় ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ কর্মকর্তারা বলছেন, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তারা আশা করছেন আগামী দু’একদিনের মধ্যেই এই রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code