বাংলাদেশে অর্থনৈতিক সংকটের ঝুঁকি কম: মুডি’স

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:বিশ্বের শীর্ষ ক্রেডিট রেটি সংস্থা মুডি’স বলেছে, বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। তবুও খেলাপী হওয়ার ঝুঁকি কম। বৃহস্পতিবার (২৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এখবর জানা গেছে। মুডি’স এর একজন সার্বভৌম বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেন, ‘যদিও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি কমেছে- উচ্চ স্তর থেকে। তারপরও দেশটির বাহ্যিক দুর্বলতার সূচকে ঝুঁকি কম। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছ থেকে ঋণ চাইছে বাংলাদেশ। সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কমাতে এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভের আর্থিক সুরক্ষা তৈরির জন্য এই ঋণ চাওয়া হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code