ডলারের দামে বিপাকে এলপিজি ব্যবসায়ীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ডলারের এক্সচেঞ্জ রেট নিয়ে বিপাকে এলপিজি ব্যবসায়ীরা। ডলারের রেট এক এক ব্যাংক এক এক রকম নির্ধারণ করাতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বাংলাদেশ ব্যাংকে দৌড় ঝাপ করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল সোমবার (২ আগস্ট) সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে, প্রতি দিনের চাহিদা এবং সরবরাহ বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো ডলারের দাম নির্ধারণ করতে পারবে।’
আব্দুল জলির বলেন, ‘ব্যবসায়ীরা এলপিজি আমদানির জন্য ডলার এক্সচেঞ্জ রেটে এলসি করেছে। সেখানে এইচএসবিসি ৯৮ দশমিক ২৫ টাকা, এমটিবি ১০৪ টাকা, জনতা ব্যাংক ১০১.৫০ টাকা, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ১০৭ টাকা, ডাচ বাংলা ব্যাংক ১০৬ টাকায় এলসি করেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ৯৪ টাকা ডলারের দাম নির্ধারণ করে দিয়েছে। ব্যবসায়ীরা এখন এলসির ভিত্তিতে ডলারের দাম নির্ধারণ করে এলপিজির দাম নির্ধারণ করার দাবি জানিয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীরা পরিবহন ব্যয় বৃদ্ধির জন্য নতুন করে দাম নির্ধারণের দাবি জানিয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code