ওয়েস্ট ইন্ডিজে বিপর্যস্ত মিঠুনরা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩০, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

ওয়েস্ট ইন্ডিজে বিপর্যস্ত মিঠুনরা

newsup
প্রকাশিত আগস্ট ৬, ২০২২
ওয়েস্ট ইন্ডিজে বিপর্যস্ত মিঠুনরা

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সেন্ট লুসিয়ায় বাংলাদেশ জাতীয় দল ভুগেছে। এবার একই পথে বাংলাদেশ ‘এ’ দল। মিঠুন-নাঈমের লড়াইয়ের পর বাংলাদেশ ১৬৭ রান করতে পারে। দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে করেছে ১৬৫। সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ ‘এ’ দল। আগের দিন ৯১ রানে ৬ উইকেট হারানোর পর হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নাঈম হাসানের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে দিন শেষ করেছিলেন। দ্বিতীয় দিনে এই জুটি বড় আশা দেখালেও শেষ পর্যন্ত আর ৮ রান যোগ হতেই সাজঘরে ফেরেন মিঠুন। মূলত তার একার লড়াইয়ে প্রথম ইনিংসে কোনোমতে ১৬৭ রান করে অলআউট হয় বাংলাদেশ। ৮৫ বলে ৮ চারে মিঠুন নিজের ৫০ রানের ইনিংসটি খেলেন। নাঈমের ব্যাট থেকে আসে ৬০ বলে ২৭ রান। তৃতীয় সর্বোচ্চ ২০ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code