ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে এবার পাওয়া যাবে ধারাবাহিক নাটকে। একা নন, সঙ্গে দেখা যাবে জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা আলমকেও। এ দুজনকে নিয়ে ‘গোল্ডেন সিক্স’ ধারাবাহিকটি রচনা ও নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান। যা ৯ আগস্ট থেকে সম্প্রচার হতে যাচ্ছে আরটিভির পর্দায়। নির্মাতা জানান, এতে জাভেদ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আশরাফুল এবং জাহান চরিত্রে থাকছেন জাহানারা আলম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন যাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দ এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code