মানবিক কাজে বড়লেখা ফাউন্ডেশন ইউকে : দক্ষিণভাগে জমি ও ঘর উপহার

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

সৈয়দা নুসরাত শারমিন, সিলেট :

Manual7 Ad Code

যুক্তরাজ্যের আর্ত মানবতার সেবায় পরিচালিত মানবিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং- ১১৯১৫৯৩) এর উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র একজনকে গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন মাধ্যমে ঘর উপহার দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

অপরদিকে পুর্ব দোহালিয়া গ্রামের আরেকটি হত দরিদ্র পরিবারকে ক্রয়কৃত জমির রেজিস্ট্রার দলিল হস্তান্তর এবং গৃহ নির্মাণের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) দক্ষিণভাগ দক্ষিণ ও পুর্ব দোহালিয়া গ্রামের গৃহ নির্মাণ শুভ উদ্বোধন, জমির দলিল হস্তান্তর এবং নগদ আর্থিক অনুদান প্রদানের পৃথক দুটি অনুষ্ঠানে বড়লেখা ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান ফাউন্ডেশনের সমন্বয়ক আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন এনাম, প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম মিন্টু, ইউপি সদস্য আজিজুল ইসলাম, ইউপি সদস্য রিয়াজুন আক্তার।

Manual4 Ad Code

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাগরণী মিডিয়ার পরিচালক ইকবাল হোসাইন, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপন, নিসচার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাভেদ, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, পল্লী টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, মায়ার সিলেট প্রতিনিধি ছাইফুর রহমান, চ্যানেল এস প্রতিনিধিসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code