থেমে নেই ‘যুদ্ধের’ প্রস্তুতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে চীন। কিন্তু জানিয়েছে, আরও প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি চলমান থাকবে। শান্তিপূর্ণ উপায়ে সম্ভব না হলে শক্তি প্রয়োগ করে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার কথা পুনরায় একটি গুরুত্বপূর্ণ শ্বেতপত্রে উল্লেখ করার পর মহড়া শেষ হওয়ার এই ঘোষণা দিলো বেইজিং। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। চীনের সেনাবাহিনী পিএলএ-এর ইস্টার্ন থিয়েটার কমান্ডের এক মুখপাত্র বুধবার বলেছেন, মহড়া সফলভাবে শেষ হয়েছে। এতে কার্যকরভাবে সেনাদের যৌথ লড়াইয়ের সামর্থ্য যাচাই করা হয়েছে। মুখপাত্রের দেওয়া বিবৃতিতে তাইওয়ান প্রণালিতে নজরদারি, নিয়মিত টহল ও লড়াইয়ে প্রস্তুতি অব্যাহত রাখার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code