সংগ্রামী কামাল লোহানি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

কামাল লোহানীর জন্ম ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার খান সনতলা গ্রামে। তার নাম রাখা হয়েছিল আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাস করেন ১৯৫২ সালে তিনি। পরে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পাবনা জিলা স্কুলে শেষ বর্ষের ছাত্র থাকা অবস্থায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে জড়িয়ে কামাল লোহানীর রাজনীতিতে হাতেখড়ি। ১৯৫৩ সালে নুরুল আমিনসহ মুসলিম লীগ নেতাদের পাবনা আগমন প্রতিরোধ করতে গিয়ে তাকে কারাগারে যেতে হয়। মুক্ত হতে না হতেই আবার ১৯৫৪ সালে গ্রেপ্তার হন কামাল লোহানী। সেই সময় তিনি কমিউনিস্ট মতাদর্শে দীক্ষিত হন। পরের বছর আবার গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদের সঙ্গে একই কারাকক্ষে তার বন্দিজীবন কাটে। পরে কমিউনিস্ট মতাদর্শ নিয়ে নেমে পড়েন সংগ্রামে, উচ্চ মাধ্যমিকের পর তাই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা আর এগোয়নি। এর মধ্যে সাংবাদিকতা শুরু করেন ১৯৫৫ সালে দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে। এরপর দৈনিক আজাদ, সংবাদ, জনপদ, বঙ্গবার্তা, পূর্বদেশ, বাংলার বাণী, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনেও ছিলেন অগ্রভাগে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে কামাল লোহানীও তাতে যুক্ত হন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগের প্রধানের দায়িত্ব নেন তিনি। কামাল লোহানী ২০০৩ সালে এই প্রতিবেদককে বলেছিলেন, “এটা আমার কাছে গর্বের ব্যাপার যে, ৯ মাস যে যুদ্ধ আমরা করেছি, জয় মুহুর্তের খবরটি আমি সমস্ত পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, সমস্ত মানুষের কাছে আমরা মুখেই উচ্চারিত হল।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code