১৪ দিনের সফরে ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয় নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল ১৪ দিনের সফরে ঢাকায় আসছে। আগামী বুধবার (২৬ অক্টোবর) আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছাবে। শুক্রবার (২১ অক্টোবর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর বাংলাদেশ সফর করবে প্রতিনিধিদল। এই সফরে আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বা এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির আওতায় ঋণ চুক্তিতে পৌঁছানো নিয়ে আলোচনা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code