

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য আলোচনার তীব্র বিরোধিতা করেছে চীন। বৃহস্পতিবার চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। তাইওয়ান ও যুক্তরাষ্ট্র বলেছে, তারা নতুন উদ্যোগের অধীনে বাণিজ্য আলোচনা শুরু করবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, প্রথম দফার আলোচনা ‘বসন্তের শুরুতে’ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাদের আলোচনায় বাণিজ্য সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য এবং দুর্নীতিবিরোধী মান নিয়ে আলোচনা থাকবে।