আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংকের কার্যক্রম সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত আঠারো আগস্ট , বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়েছিল।

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।


‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় তাজা শাকসব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

বিএএসজের ফুড ব্যাংক কার্যক্রমের সংবাদ সম্প্রতি নিউ জার্সির মূলধারার জনপ্রিয় পত্রিকা ‘দ্য প্রেস অব আটলান্টিক সিটি’ বিশাল কলেবরে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ কয়েকজন খাদ্য সহায়তা গ্রহনকারীর সাক্ষাতকার সংবলিত প্রতিবেদনটিতে বিএএসজের এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়েছে, যা মূলধারা সহ অন্যান্য কমিউনিটিতে বাংলাদেশী আমেরিকানদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

Manual5 Ad Code

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।

Manual1 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে নিয়মিত এই ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code