তিন ছবির প্রমোশনে নামছেন রাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কোরবানির ঈদে পর্দায় এসেছে ‘পরাণ’। এর ২০ দিন পর মুক্তি পায় ‘হাওয়া’ চলচ্চিত্র। দুটি ছবিই বেশ সাড়া ফেলেছে। অক্টোবরে মুক্তি পাচ্ছে আরেক আলোচিত ছবি ‘দামাল’। কাকতালীয়ভাবে তিনটিতেই অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। যিনি এরমধ্যে হয়েছেন পুত্রসন্তানের বাবাও। সবমিলিয়ে রাজের বৃহস্পতি এখন তুঙ্গে। স্ত্রী পরীমণি ও পুত্র রাজ্য’র প্রাথমিক টেককেয়ার পর্ব পেরিয়ে এই নায়ক ফের নামছেন সিনেমার প্রচারণায়। সেই ধারাবাহিকতায় মুক্তি পাওয়া সিনেমা দুটির প্রচারণায় সিলেট যাচ্ছেন এই নতুন তারকা। এ শহর ঘিরে আরও একটি পরিচয় আছে তার কাছে। এটি তার নিজের শহর! বেড়ে উঠেছেন এখানকার আলো-বাতাসেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code