অস্কারে যাচ্ছে ‘হাওয়া’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার অস্কারে যাচ্ছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা আসন্ন ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে অংশ নেবে। তথ্যটি নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ। তিনি বললেন, “এ বছর অস্কারে যাওয়ার জন্য দুটি সিনেমা জমা পড়েছিলো। এগুলো হলো ‘কুড়া পক্ষীর শূন্যে ওড়া’ ও ‘হাওয়া’। এর মধ্য থেকে ‘হাওয়া’কে বেছে নিয়েছেন জুরি বোর্ডের সদস্যরা। প্রতি বছরই বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানো হয়। যদিও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অর্জনের দেখা পায়নি দেশের সিনেমা। সেই অপূর্ণতার গল্পটা কি ‘হাওয়া’র মাধ্যমে সমাপ্ত হবে? উত্তরের অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
তবে আব্দুল্লাহ আল মারুফ জানালেন, ‘হাওয়া’র টেকনিক্যাল দিকগুলোতে মুগ্ধ হয়েছেন জুরি বোর্ডের সদস্যরা। এজন্য তারা সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code