অক্টোবরে আসছে মাহির ছবি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ,ঢাকা: অক্টোবরে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহি, শিপন মিত্র ও আদর আজাদের ছবি ‘যাও পাখি বলো তার’। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, আগামী ৭ অক্টোবর রাজধানীর অত্যাধুনিক সব প্রেক্ষাগৃহসহ সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। সেভাবেই তারা এগুচ্ছেন। মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে আমরা সিনেমার মুক্তি নিয়ে বারবার ভেবেছি। অবশেষে এটাই চূড়ান্ত হয়েছে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বর থেকে ছবিটির টিজার, ট্রেলার গান প্রকাশ শুরু হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code