সোমালিয়ার সেই হোটেলে ৩০ ঘণ্টা জিম্মি দশার অবসান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে অবস্থান নেওয়া সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল শাবাবের অধ্যায়ের অবসান ঘটেছে। শ্বাসরুদ্ধকর অভিযানে ৩০ ঘণ্টার অবরুদ্ধ শেষ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের হামলায় সব মিলিয়ে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। শুক্রবার গভীর রাতে হঠাৎ রাজধানী মোগাদিসুর হায়াত হোটেলের বাইরে গুলি ও বোমা ফাটিয়ে প্রবেশ করে সশস্ত্র জঙ্গিরা। অবরুদ্ধ করে ফেলে ভেতরে থাকা লোকজনদের। চালায় এলোপাতাড়ি গুলি। এতে হতাহত হন অনেকে। খবর পেয়েই দ্রুত হোটেলের বাইরে অবস্থান নেয় নিরাপত্তা সদস্যরা। জঙ্গিদের সঙ্গে লড়াই চলা অবস্থায় কিছুক্ষণ পর পর ভবনের বাইরে থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। হোটেলের ভেতরে তাণ্ডব চলা অবস্থায় হামলার দায় স্বীকার করে বিবৃতিতে দেয় দলটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code