৩০০ কোটি ডলার সামরিক সহযোগিতা দিলেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও প্রায় ৩০০ কোটি ডলারের সামরিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি এই ঘোষণা দেন। ইউক্রেনের ৩১ তম স্বাধীনতা দিবসে তিনি এই ঘোষণা দিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। এক বিবৃতিতে বাইডেন বলেন, এখন পর্যন্ত ইউক্রেনকে দেওয়া বৃহত্তম নিরাপত্তা সহযোগিতা ঘোষণা করতে পেরে আমি গর্বিত। ২.৯৮ বিলিয়ন (২৯৮ কোটি) ডলারের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হবে ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্যোগের আওতায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code