নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটি : ফখরুল পুনরায় সভাপতি, সানী সাধারণ সম্পাদক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্টাফ রিপোর্ট ::: উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ২০২২-২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার পুনরায় সভাপতি এবং কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জে মোল্লা সানি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক সিটির জ্যামাইকার ১৬২ স্ট্রীটস্থ রিলায়বল হোম কেয়ার কার্যালয়ে সোমবার (২২ আগষ্ট) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস সোসাইটির ৪০ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির ঘোষণা দেন সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। এসময় সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আল আশীন রাসেল সহ উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন : উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা- এবিএম ওসমান গণি। উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, হাজী শামসুল ইসলাম, মনজুর আহমেদ চৌধুরী, সালেহ আহমেদ, সরাফ সরকার, রেজাউল করীম চৌধুরী, দুলাল মিয়া এনাম, মোহাম্মদ শাহ নেওয়াজ, অধ্যাপিকা হুসনে আরা. ডা. টমাস দুলু রায়, ডা. মাসুদুল হাসান, ইঝ্হিনিয়ার মোহাম্মদ সাদেক, জহিরুল ইসলাম, ফয়জুল হক, মোস্তফা কামাল, ডা. আব্দুল লতিফ, এবিএম সালাহউদ্দিন আহমেদ, মিসবাহ আহমেদ, প্রফেসর শাহাদত হাসান, শেখ আনসার আলী, হুমায়ুন কবীর, ওমর খসরু, সৈয়দ আতিক ও মনির হোসেন।
কার্যকরী কমিটি (২০২২-২০২৩): সভাপতি- মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি- এএফ মিসবাহউজ্জামান, ইফজাল আহমেদ চৌধুরী ও রাসেক মালিক, সাধারণ সম্পাদক- জে মোল্লা সানী, সহ সাধারন সম্পাদক- রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ- আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক- বাবুল হাওলাদার, প্রচার ও জনসংযোগ সম্পাদক- এস এম সোলায়মান, ক্রীড়া সম্পাদক- সুমন খান, সাংস্কৃতিক সম্পাদক-আফরোজা বেগম রোজী, কমিউনিটি আউটরীচ সম্পাদক- আনুভা শাহীন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- এনায়েত মুন্সী, সাহিত্য সম্পাদক- ফয়সল আলিম, সমাজকল্যাণ সম্পাদক হিমু মিয়া, আপ্যায়ন সম্পাদক গোলাম আজম রকি।
কার্যকরী সদস্য: বিলাল আহমেদ চৌধুরী, সাইফুল ইসলাম, শেখ হায়দার আলী, মোহাম্মদ সেবুল মিয়া, সৈয়দ আল আমীন রাসেল, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম, কাজী আবু নাসের, শাহ জে চৌধুরী, লিটন আহমেদ, রোমান রেজাউল, সৈয়দ লিটন আলী, সহদেব তালুকদার, তরিকুল ইসলাম তুহিন, রেজাউল আলম অপু, বাহরুল ইসলাম রমিজ, কবীর মুন্সী, রাশেদ আল হাসান, মোশাররফ হোসেন, মোহাম্মদ জসিম, শেখ ফরহাদ, মাহিন আহমেদ ও আমিনুল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code