মার্কিন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ টেক্সাস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম এ বছর মার্কিন প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়েছেন।

শাহ হালিম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের কর্মী হিসেবে ২৫ বছর যাবত কাজ করে জোরালো ভূমিকা ও অবদান রেখে যাচ্ছেন। তিনি ছয় বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ-আমেরিকা সেন্টার স্থাপনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়াও তিনি বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মূলধারার সংগঠনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে চলেছেন।

Manual6 Ad Code

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য সমাজকল্যাণমূলক কাজে অবদান রেখেছেন। তিনি মূলধারায় অনেক সংগঠনের সঙ্গে সমাজ উন্নয়নমূলক কার্যক্রমসহ মানবাধিকার কার্যক্রম, সামাজিক ন্যায্যতা ইত্যাদি বিষয়ে অবদান ও ভূমিকা রেখেছেন।

বাংলাদেশের গোপালগঞ্জের অধিবাসী শাহ হালিম উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে আসেন। তার পিতা প্রয়াত শাহ আব্দুল হালিম ছিলেন একজন সমাজকর্মী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ।

Manual4 Ad Code

হালিমের পরিবার ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার পূর্বপুরুষদের অনেকেই সরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে বিশেষ ভূমিকা পালন করেন।

Manual2 Ad Code

শাহ হালিম এর এ অর্জনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনসহ প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, শাহ হালিম এ সম্মানজনক প্রেসিডেন্টস লাইফটাইম অ্যাওয়ার্ড অর্জন করে আমাদের গর্বিত করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code