চলন্ত বিমানের ককপিটে মারামারি, ২ পাইলট বরখাস্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে মারামারির ঘটনায় ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্সের দুই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। বিবিসির খবরে বলা হয়েছে, গত জুনে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছিল এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজ। উড্ডয়নের কিছু সময় পর সেটির পাইলট ও কো-পাইলটের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেটি মারামারিতে রূপ নেয়। এমনকি পরস্পরের কলার চেপে ধরা, ঘুষি মারার মতো ঘটনাও ঘটে। শোরগোল শুনে কেবিন ক্রুরা ককপিটে এসে তাদের নিবৃত্ত করেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ না করা পর্যন্ত একজন ক্রু ককপিটে ছিলেন। শেষ পর্যন্ত যাত্রীদের নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code