ইরাক সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক অফিস: ইরাকের সঙ্গে থাকা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান। এছাড়া নিজেদের নাগরিকদের ইরাক সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তেহরান। মঙ্গলবার তেহরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব কথা জানান। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার সমর্থকেরা রাস্তায় নেমে আসার পর দেশটিতে সহিংসতা শুরু হয়। এরপরই তেহরানের তরফ থেকে এই ঘোষণা আসে। বাগদাদে তীব্র সংঘর্ষের পর সোমবার অন্তত ২০ জন নিহত হয়। মুক্তাদা আল সদরের ঘোষণার পর তার সমর্থকেরা সরকারি স্থাপনায় ঢুকে পড়ে এবং প্রতিদ্বন্দ্বি গ্রুপগুলোর সঙ্গে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। বার্ষিক আরবায়িন প্রথা পালনে ইরাকের কারবালা শহরে ভ্রমণ করে লাখ লাখ ইরানি নাগরিক। মহানবী (সা) এর নাতি ইমাম হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪০ দিনের শোক পালনের শেষে পালিত হয় আরবায়িন প্রথা। এই বছরের আরবায়িন পড়েছে ১৬ ও ১৭ সেপ্টেম্বর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code