ইতালির একটি প্রদেশ করোনামুক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

করোনায় বিপর্যস্ত ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ ইতালিতে ফিরে আসতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য।

দেশটির এমন কোন প্রদেশ নেই যেখানে করোনার থাবা পড়েনি। এর মধ্যে ইতালির ইসেরনিয়া প্রদেশটি এখন করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

Manual6 Ad Code

গোটা ইতালির মধ্যে সর্ব প্রথম এই প্রদেশই করোনা সংক্রমণমুক্ত হলো। এখানে ৮৩ হাজার লোকের বসবাস। মোট পৌরসভা রয়েছে ৫২টি।

Manual1 Ad Code

করোনাভাইরাসমুক্ত প্রদেশটির আশপাশের প্রদেশগুলো হলো- লাকুইলা, কাসেরতা এবং ফ্রসিননে। ইসেরনিয়া প্রদেশটি গঠন করা হয় ১০৭০ সালের ৩ মার্চে।

Manual3 Ad Code

ইতালির একমাত্র এই প্রদেশের বাসিন্দারা মহামারীর প্রথম থেকে দেড় মাসের মধ্যে করোনারভাইরাসে আক্রান্ত হয়নি কেউ।

Manual5 Ad Code

বিরল এ ঘটনা ইতালিসহ বিভিন্ন দেশেও বেশ আলোচিত হয়েছে। যদিও তারা লকডাউনের বাইরে ছিল না। এটি রোমের একটি ছোট্ট প্রদেশ।

ইসেরনিয়ার মেয়র জাকোমো বলেন, চলুন আমরা সবাই শান্তিতে থাকি। ৬৯ বছর বয়সী মেয়র একজন হিসাবরক্ষক ছিলেন।

এখানে বয়স্কদের জন্য বাসায় খাবার পৌঁছে দেয়া হয়। ওই এলাকার কিছু শিক্ষার্থী বিভিন্ন শহরে করোনায় আক্রান্তদের সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code