প্রযোজনায় বিএফডিসি: কবি সাইমন, নতুনরূপে বুবলী

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: তিন দশক পর বিএফডিসি দুটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে। তার একটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন সাইমন সাদিক ও শবনম বুবলী। ‘চাদর’ নামের এই ছবিটি নির্মাণ করছেন জাকির হোসেন রাজু। খবরটি নিশ্চিত করেছেন সাইমন সাদিক। ছবিটির শিল্পী-নির্মাতাদের মধ্যে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএফডিসিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। যাতে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী মনিরা মিঠুসহ বিএফডিসি সংশ্লিষ্টরা। কাজটি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘আজ আনুষ্ঠানিকতা হলো। ১২ সেপ্টেম্বর থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে।
ছবিটির ধরণ প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘সাধারণত অনুদানের ছবি হলে মুক্তিযুদ্ধভিত্তিক মনে করেন অনেকে। তবে এটি তেমন কিছু নয়। এই ছবিটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প। এখানে আমার চরিত্র একজন কবির। যে কবিতা লিখে সমাজে নানা বার্তা দিয়ে থাকে। সেজন্যই বললাম, এটি একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। এতে কবি সাইমনের বিপরীতে গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করছেন বুবলী! এমন চরিত্রে তাকে আগে আর দেখা যায়নি। দুজনের এটাই প্রথম ছবি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code