এবার শিশুদের সঙ্গে সিনেমা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দুই বাংলার বড় পর্দায় অভিষিক্ত হয়ে গেছেন ঢাকাই টিভি তারকা রাফিয়াত রশিদ মিথিলা। পেয়েছেন কাঙ্ক্ষিত প্রশংসাও। ‘অমানুষ’ আর ‘আয় খুকু আয়’ যথাক্রমে বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে ১৭ জুন। অবশ্য দুটি ছবি যখন দুই বাংলার প্রেক্ষাগৃহে চলছে- তখন তিনি দাফতরিক কাজে ব্যস্ত সময় পার করছিলেন আফ্রিকার দেশ তানজানিয়ার শিশুদের নিয়ে। টানা এক মাসের সফর শেষে ঢাকায় ফিরলেন সম্প্রতি। তবে দ্রুত ফিরে যাবেন আবারও। এবার তানজানিয়ার সঙ্গে ট্যুর উগান্ডা আর সিয়েরা লিওনেও বিস্তৃত হচ্ছে। উদ্দেশ্য ব্র্যাক ইন্টারন্যাশনালের হেড অব আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামার হিসেবে এসব দেশের শিশুদের স্বাভাবিক বিকাশে কাজ করা। তিন দেশে প্রায় তিন মাসের ট্যুরে যাওয়ার আগেই মিথিলা দিলেন নতুন ছবির খবর। তিনি এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন শিশুতোষ সিনেমায়। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ২০২০-২১ অর্থবছরে অনুদান পেয়ে সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। এতে আরও অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাত প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code