আর্জেন্টিনা দলে নতুন মুখ আলমাদা, আছেন মেসি-দিবালা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: দারুণ ফর্মে আর্জেন্টিনা। বিশ্বকাপ ঘিরে আশা তাই বড় হচ্ছে। কাতারের ফুটবল মহাযজ্ঞে নামার আগে সবশেষ নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা। বড় দলের বিপক্ষে খেলার সুযোগ অবশ্য হচ্ছে না। প্রীতি ম্যাচ খেলবে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে। ওই ম্যাচ দুটির জন্য আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ৩২ সদস্যের দল ঘোষণা করেছেন। যে দলে নতুন মুখ আটালান্টা ফরোয়ার্ড থিয়াগো আলমাদা। ২১ বছর বয়সী এই তরুণ এ বছরের শুরুতে ভেলেজ সার্সফিল্ড থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দেন মেজর লিগ সকারে। অভিষেক মৌসুমেই চার গোলের সঙ্গে করেছেন ১০টি অ্যাসিস্ট।বিশ্বকাপের আগে সবশেষ প্রস্তুতিতে মাঠে নামা, দলের সেরা খেলোয়াড়রা থাকবেন, সেটাই স্বাভাবিক। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস প্রত্যাশামতোই আছেন স্কোয়াডে। আছেন রোমার জার্সিতে দুর্দান্ত খেলে চলা পাউলো দিবালাও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code